May 11, 2026
প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধনকালে বলেন, আমরা পর্যায়ক্রমে শিক্ষকদের জন্য গবেষণা বরাদ্দ ১ লাখ ৬ হাজার থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫০ হাজার টাকা করেছি। গবেষণা বরাদ্দ বৃদ্ধি করে আমরা শিক্ষকদের উৎসাহিত করা এবং বর্তমান প্রশাসনের অভিপ্রায় শিক্ষকদের জানানোর চেষ্টা করেছি। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের গবেষণাকর্ম দৃশ্যমান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন| তিনি আরও বলেন, প্রত্যেক গবেষক নিজেদের উদ্যোগে তার গবেষণা কর্ম ছবি ও নামসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিবে এবং এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে দেশে এবং বিদেশে উপস্থাপন করতে চাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইনস্টিটিউট অভ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি এবং আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন