Oct 18, 2019
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:
অধ্যাপক ড. এ এ মামুন এর পথিকৃৎ বিজ্ঞান সম্মাননা-২০১৯ প্রাপ্তি।
মাননীয় উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ অক্টোবর ২০১৯।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ড. এ এ মামুন বাংলাদেশের বিজ্ঞান চর্চায় অসামান্য অবদানের জন্য চন্দ্র শেখর মিনা ট্রাস্ট প্রবর্তিত পথিকৃৎ ফাউন্ডেশন এর “পথিকৃৎ বিজ্ঞান সম্মাননা-২০১৯” লাভ করেছেন। গত ১৮ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকার পরিবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের মুক্তমঞ্চে অধ্যাপক ড. এ এ মামুন এর হাতে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের সভাপতি ও বিজ্ঞান একাডেমির সচিব অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. নিলুফার নাহার, বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. লিয়াকত আলী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক মামুন এর এই অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, অধ্যাপক মামুন এই সম্মাননা অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছেন। আমরা তাঁর সফলতা কামনা করি।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন