Apr 21, 2025
প্রেস বিজ্ঞপ্তি
`Teacher's Induction Program on Tools for Quality Improvement’- শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কমর্শালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে `Teacher's Induction Program on Tools for Quality Improvement’’- শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, শিক্ষক হিসেবে আমাদের গবেষণা ও পাঠদানে উন্নতি করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সহায়ক। শিক্ষক ও প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানগুলো জানা জরুরি। শিক্ষকরা এই কর্মশালা থেকে বিধি-বিধান, পাঠদানের নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানলাভ করে উপকৃত হবেন।
কমর্শালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কমর্শালা সঞ্চালনা করেন আইকিউএসি'ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন