Jul 09, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোকবার্তা)
ফার্মেসী বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি
ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃতু্যতে উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগম (৭৪) আজ মৃতু্যবরণ করেছেন। ইন্নালিল্লাহি------রাজিউন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চীনে অবস্থানরত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দিলারা বেগমের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতার মৃতু্য তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অভিভাবক হারিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতার মৃতু্যতে শোকাহত। উপাচার্য তঁার বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আজ পৃথক এক শোক বার্তায় অধ্যাপক ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত