Apr 07, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ চত্ত্বরে র্যালি ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। র্যালি উদ্বোধনকালে উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করছে। উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগকে বিশ্ববিদ্যালসহ দেশের জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। উপাচার্য বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি। তিনি বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপন, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন