Apr 05, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর আয়োজনে দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্বোধন করেছেন। আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে কবির সরণিতে উপাচার্য এই পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আয়োজক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু প্রতিরোধ সেলকে পুনর্গঠন করার মাধ্যমে মশা নিধন কার্যক্রমকে আরও কার্যকর করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য জাকসু’র এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর প্রমুখ।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন