জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
Jun 30, 2025
Jun 30, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের
প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ জুন ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমিয় ভৌমিক আজ সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা সাড়ে বারোটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে ড. ভৌমিক শিক্ষা ও গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক সফর ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ড. ভৌমিক জানান, তাঁর বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ র্যাংকিংধারী। বিশ্ববিদ্যালয়টিতে ৭০টির অধিক দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং এবং কিউএস র্যাংকিং-এ উচ্চ অবস্থানে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি করার আগ্রহ ব্যক্ত করেন। উপাচার্য এ আগ্রহের জন্য ড. ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট এ্যাফেয়ার্স-এর পরিচালক লিসা লি প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির