Jul 23, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশনে জাবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ রানারআপ || উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ জুলাই ২০২৫
আন্তঃবিশ্ববিদ্যালয় IFRS পোস্টার প্রেজেন্টেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুটি দল প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল (২২ জুলাই, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এ প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রানারআপ হওয়ায় তিনি আনন্দিত। এই সাফল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও প্রাসঙ্গিক জ্ঞানচর্চার উৎকর্ষতার প্রতিফলন ঘটিয়েছে। উপাচার্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় Team Insights’ দলটি প্রথম রানার আপ এবং ‘Team Control Z’ দলটি দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। Team Insights দলের সদস্যরা হলেন মো: সজিব মিয়া, মোস্তাফিজুর রহমান জিহাদ ও মো: ফায়জুল হক। Team Control Z দলের সদস্যরা হলেন মুশফিকুর রহমান রাফি, মো: তারেকুজ্জামান ও হারিমুন নাহার মিম। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮১টি দল অংশগ্রহণ করে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন