Dec 03, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিজয় দিবস চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \
উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৩ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ মহান বিজয় দিবস চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সকাল সাড়ে আটটায় প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, আবাসিক হলসমূহের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল রাকিবের দেওয়া একমাত্র গোলে মীর মশাররফ হোসেন হলকে পরাজিত করে। আগামী ৭ ডিসেম্বর ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত
- সাবেক ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাবি প্রশাসন
- বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' পালিত \ ‘শুধু জ্ঞান অর্জনই নয়, নৈতিকতার চর্চাও সমুন্নত রাখতে হবে’ -জাবি উপাচার্য
- ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- ‘এ’ ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত \ আইবিএ-জেইউ ইউনিটের ফল প্রকাশ
- আইবিএ এবং ‘এ’ ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত