Aug 07, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘United Nations Sustainable
Development Goals (SDGs): Opportunities and Challenges for Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
-শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন প্রয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
০৭ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘United Nations Sustainable Development Goals (SDGs): Opportunities and Challenges for Bangladesh’ শীর্ষক কর্মশালায় ইউনেস্কো চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ নুরূন্নবী বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহু ধারায় বিভক্ত। সবগুলো ধারার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন প্রয়োজন। শিক্ষাকে সর্বজনীন করার জন্য সময়োপযোগী শিক্ষানীতি প্রয়োজন। তিনি মনে করেন, সরকারের এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উচ্চমানের হলেও আন্তর্জাতিক জার্নালগুলোতে সেগুলোর প্রকাশনা উল্লেখযোগ্য পরিমাণে না হওয়ায় বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয় ভালো অবস্থানে যাচ্ছে না। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মানসম্পন্ন গবেষণাগুলো ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের আহ্বান জানান। অনুুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষাথীর্ ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসগুলোকে তৎপর হওয়ার আহ্বান জানান। কর্মশালায় উপাচার্য সম্প্রতি তাঁর শ্রীলংকা, চীন এবং আমেরিকা সফরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার ক্ষেত্র চিহ্নিত করা এবং এ ব্যাপারে সমঝোতা স্মারক চুক্তির আলাপ-আলোচনার তথ্য তুলে ধরেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান,
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত