Sep 14, 2025
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য তাঁর এক অভিনন্দন বার্তায় বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা এই বিশ্ববিদ্যালয়ে পূরণ হলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দায়িত্ব পালন করবে-এটাই আমার প্রত্যাশা।’
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৩ বছর পর জাকসু পেয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষিত হবে। ১৯৭১ ও ২০২৪ এর চেতনাকে ধারণ করে জাকসুর নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে এবং একটি গণতান্ত্রিক, সমন্বিত ও নিরাপদ ক্যাম্পাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠনমূলক যেকোনো প্রয়াসে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’
জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আমি আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধকে সমুন্নত রাখবেন। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সহনশীল ও প্রগতিশীল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলি।’
দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন সফল ভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Digital Skills for Students শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
- `Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
- Final Research Findings and Impacts of the World Bank Funded Resesrch Projects শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-এর যোগদান
- জাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি উপাচার্য ও জাকসুর নেতৃবৃন্দের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
- Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation শীর্ষক আলোচনা অনুষ্ঠান
- AI Tools and Intelligent Workflows for Modern Research শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন