Aug 05, 2025
প্রেস বিজ্ঞপ্তি
হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন ॥
২০২৪ এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে
-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শেখ হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা উদ্বোধনকালে বলেছেন, ১৯৭১, ১৯৯০ এর পরে ২০২৪ এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে। প্রত্যেকের আত্মজিজ্ঞাসার জায়গায় নিজে কী করছেন, তা প্রশ্ন করতে হবে। উপাচার্য বলেন, মানুষের ত্রুটি থাকবে কিন্তু ত্রুটি থেকে মুক্ত হওয়ার অঙ্গীকার থাকা জরুরি। উপাচার্য বলেন, ২০২৪ এর অর্জন ধরে রাখতে বৈচিত্রের নামে বিভাজন তৈরির বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে হবে। আমরা হামলাকারীদের ন্যায্য বিচারের চেষ্টা করেছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শি¶কদেরও বিচার চলমান রয়েছে। যারা নির্দোষ প্রমাণিত হবেন, কোনো ব্যক্তি চাপে তাদের ওপর অবিচার করা হবে না। একই সাথে যারা রক্ত ঝরিয়েছেন এবং নির্দেশ দেওয়ার গর্হিত কাজ করেছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন তাদের বিচার নিশ্চিত করবে। আজ সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গান।
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের পর আনন্দ শোভাযাত্রা ছাত্রী হলের সম্মুখের রাস্তা প্রদক্ষিণ করে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনজাত শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত