Sep 07, 2025
প্রেস বিজ্ঞপ্তি
ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর
প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেনসিং এন্ড জিআইএস (Master of Science in Remote Sensing and GIS) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আজ বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বক্তব্যে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার নানাবিধ শাখার সন্নিবেশনে এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবেশিকা অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ভর্তিকৃত ৩০ জন নবীন শিক্ষার্থীকে পাঠ দানের জন্য ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের কাছে অর্পণ করেন এবং তিনি শিক্ষার্থীদের পাঠদানের জন্য গ্রহণ করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন
- Original Juridiction of the Highe Court Division: Company, Writ and Admiralty Frameworks শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত