May 21, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আইবিএ-জেইউ এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা দেড়টায় আইবিএ-জেইউ এর সেমিনার কক্ষে গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আইবিএ-জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উচ্চ মর্যাদায় নিয়ে যেতে প্রশংসনীয় অবদান রেখেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণার মানোন্নয়নে শিক্ষকদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করছে। ফলে শিক্ষকদের গবেষণা প্রবন্ধ তৈরি আরও সহজ হবে বলে উপাচার্য মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইবিএ-জেইউ এর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার। সহকারী অধ্যাপক মো. বদরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. বখতিয়ার রানা। উদ্বোধনী অনুষ্ঠানের পর ইনস্টিটিউটের শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ