Jan 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম আজ বেলা আড়াইটায় শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা করছে। আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম সহজ, সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org এ পাওয়া যাচ্ছে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- Geoscience for Sustainable Development শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
- ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন