Feb 12, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘এ’ ইউনিট (পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদ এবং
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন \
‘ডি’ ইউনিট, ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউ-এর ফলাফল হস্তান্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আজ (১২ ফেব্রুয়ারি, বুধবার) ‘এ’ ইউনিট (পদার্থ ও গাণিতিক বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিজ্ঞান বিভাগ এবং জহির রায়হান মিলনায়তনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষায় এ বছর প্রথমবারের মতো শিক্ষার্থীরা প্রত্যেক শিফট থেকেই সমহারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। এর ফলে ভর্তির ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত হবে এবং বৈষম্য দূর হবে।
‘ডি’ ইউনিট, ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউ-এর ফলাফল হস্তান্তর
আজ বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নিকট জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. নিগার সুলতানা ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং আইবিএ- জেইউ-এর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার তাঁদের নিজ ইউনিট ও ইনস্টিটিউটের প্রস্তুতকৃত ফলাফল হস্তান্তর করেন। এ সময় উপাচার্য স্বল্পতম সময়ে ফলাফল প্রস্তুত করার জন্য ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ