Sep 03, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘Ensuring Ethical Practice in Teaching and Research: An Overview’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৩ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের আয়োজনে ‘Ensuring Ethical Practice in Teaching and Research: An Overview’ শীর্ষক সেমিনার আজ সকাল সাড়ে দশটায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পাঠ্যবই এবং কাগজে নৈতিকতা সম্পর্কে যা লেখা থাকে, তা আমরা কখনোই বাস্তব জীবনে চর্চা করি না। নৈতিকতা চর্চার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, গষেণার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়া, গবেষণার জন্য অংশগ্রণকারীদের সম্মতি নেওয়া এবং প্রয়োজনে পরিচয় গোপন রাখার মতো নৈতিকতার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ চর্চা করতে হবে। উপাচার্য পেশাদারিত্ব, সততা এবং সম্মানের সঙ্গে শিক্ষকতা ও গবেষণায় নৈতিকতার চর্চা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ (Dr. Susan Vize)। সেমিনারের তত্ত্বাবধান করেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়ানমিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন