Sep 26, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোকবার্তা)
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার মাতা খাদিজা খাতুনের মৃত্যুতে উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার মাতা খাদিজা খাতুন (৭৮) আজ সকালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ট্রোক করেছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আজ এক শোক বার্তায় খাদিজা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার মাতার মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অভিভাবক হারিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফার মাতার মৃত্যুতে শোকাহত। উপাচার্য তাঁর বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন